Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রুপার দাম কমলেও বেড়েছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

রুপার দাম কমলেও বেড়েছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের মূল্য

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার রুপার (স্পট সিলভার) দাম কিছুটা কমলেও প্লাটিনাম, প্যালাডিয়াম ও স্বর্ণের দাম বেড়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট সিলভারের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৮৪ ডলারে নেমেছে।

অন্যদিকে, প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৩৭৬ দশমিক ৭১ ডলার।

টানা তৃতীয় কার্যদিবসের মতো প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বাড়ল। বাজার বিশ্লেষকদের মতে, এ দুই ধাতুর চাহিদা বাড়ার ইঙ্গিত মিলছে।

এদিকে, বৃহস্পতিবার জিএমটি সময় সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৭১ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ অবস্থানে ওঠে।

বুধবারও স্বর্ণের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ২৬৭ দশমিক ২৪ ডলারে ওঠে, যা ফেব্রুয়ারির পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩০ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .