Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৬ হাজার ইহুদিকে ইসরাইলে বসতি স্থাপনে সহায়তাকারী মানুষটি কে?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

৬ হাজার ইহুদিকে ইসরাইলে বসতি স্থাপনে সহায়তাকারী মানুষটি কে?

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রিটেনের অভিবাসন পরামর্শক ডোভ নিউমার্ক গত ১৫ বছরে ৬,০০০-এর বেশি ইহুদিকে ইসরাইলে বসতি স্থাপনে সহায়তা করেছেন। তবে এর একটি বড় অংশ জুড়ে তিনি এমন একটি সংস্থার সঙ্গে কাজ করেছেন, যা অবরুদ্ধ পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে অবৈধ ইসরাইলি বসতিতে অভিবাসনে উৎসাহিত করে।

ইসরাইলি বসতি ও আউটপোস্টের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসরাইল-ঘনিষ্ঠ বিভিন্ন সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের সেখানে স্থানান্তরিত হতে সহায়তা করে থাকে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী একটি সংস্থা হলো ‘নেফেশ বি’নেফেশ’। এই সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন অবৈধ বসতির তথ্য এবং সেখানে চলে যেতে ইচ্ছুকদের জন্য স্থানীয় যোগাযোগের মাধ্যম তালিকাভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ, সংস্থাটি গুশ এতজিয়ন বসতি গুচ্ছ এবং সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত কাটজরিন বসতির মতো অবৈধ এলাকাগুলোকে প্রচারণা চালিয়ে থাকে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার বাইরে অবস্থিত এসব এলাকাকে এনবিএন আকর্ষণীয় হিসেবে তুলে ধরে এবং বসতি সম্প্রসারণের প্রচেষ্টাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে।

ডোভ নিউমার্ক ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এনবিএন-এর যুক্তরাজ্য শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দাবি করেন যে এই দীর্ঘ সময়ে তিনি ৬,০০০-এরও বেশি ব্রিটিশ ইহুদিকে ইসরাইলে অভিবাসনে সহায়তা করেছেন। তবে তিনি বা এনবিএন কেউই এই অভিবাসীদের মধ্যে কেউ অবৈধ বসতিতে চলে যেতে সহায়তা পেয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

২০২৩ সালে এনবিএন ছেড়ে দেওয়ার পর নিউমার্ক ‘মেক আলিয়াহ ইজি’ নামের নিজস্ব একটি পরামর্শক ব্যবসা শুরু করেন। এই ব্যবসার মাধ্যমে তিনি ব্রিটিশ ইহুদিদের ইসরাইলে স্থানান্তরে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন এবং সরাসরি গ্রাহকদের কাছ থেকে ফি না নিয়ে বিভিন্ন পরিষেবা প্রদানকারীর কাছ থেকে কমিশন গ্রহণ করেন।

সর্বশেষ ২০২৬ সালের জুনে নিউমার্ক ‘শিবাত সিয়ন’ নামক একটি ইসরাইলি সংস্থার সাথে অংশীদারিত্বের ঘোষণা দেন। এই সংস্থাটি যুক্তরাজ্যে আলিয়াহ (ইসরাইলে অভিবাসন) সহায়তা প্রদান করে থাকে। পূর্বে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে যে এই সংস্থাটি একজন ব্রিটিশ নাগরিককে বসতিতে অভিবাসনে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল, যা যুক্তরাজ্যে তীব্র সমালোচনার জন্ম দেয়। 

আন্তর্জাতিক আইন এবং ব্রিটিশ সরকারের অবস্থান অনুযায়ী পশ্চিম তীরের সমস্ত ইসরাইলি বসতি সম্পূর্ণ অবৈধ এবং শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। তা সত্ত্বেও, নিউমার্ক ইসরাইলি সেনা ঘাঁটিতে বারবিকিউ রান্না করে সৈন্যেদের সহায়তা করা সহ ইসরাইলের সামরিক কর্মকাণ্ড এবং অভিবাসন প্রচারণাকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার ৩ বছর, কী কী ঘটেছিল সেদিন

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

সিআইএ’র প্রতিবেদন ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিল যুক্তরাজ্য

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

সৌদি উপকূলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল মার্কিন হেলিকপ্টার

ফ্লাইদুবাইয়ের সেই বিমান নিয়ে ভয়ংকর পরিকল্পনা করেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের সেই বিমান নিয়ে ভয়ংকর পরিকল্পনা করেছিল ইসরাইল

আরও পড়ুন

তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের হার, কারণ কী?

তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের হার, কারণ কী?

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে ইয়েমেনের লড়াই

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে ইয়েমেনের লড়াই

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম