Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে নৌজোট গঠনে মার্কিন উদ্যোগে ইউরোপের অনাগ্রহ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

হরমুজে নৌজোট গঠনে মার্কিন উদ্যোগে ইউরোপের অনাগ্রহ

Advertisement

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে কয়েক মাস ধরে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথে নৌবাহিনীর নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এখন এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। এর আগে টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে এ ধরনের একটি নৌ মিশনে নেতৃত্ব দেওয়ার বিষয়ে দেশ দুটি সম্মতি জানিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিকে ঘিরে অচলাবস্থা অব্যাহত থাকায় এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ক্রমেই বাড়লেও প্রস্তাবিত নৌজোট গঠনের কার্যক্রম তেমন একটা এগোয়নি।

বিশ্লেষকদের মতে, নৌজোট গঠনে এই অচলাবস্থা ইউরোপীয় দেশগুলোর গভীর সতর্কতার প্রতিফলন। তাদের আশঙ্কা, এমন একটি অনিশ্চিত ও দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সংঘাতে জড়িয়ে পড়া ইউরোপের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যে সংঘাত তারা নিজেরা শুরু করেনি এবং যার প্রতি তাদের সরাসরি সমর্থনও নেই, সেখানে সামরিকভাবে জড়িয়ে পড়ার বিষয়ে ইউরোপীয় সরকারগুলো সতর্ক অবস্থান নিয়েছে।

এ ছাড়া উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এ ধরনের সামরিক উদ্যোগের সুস্পষ্ট সমর্থন না থাকায় ইউরোপের অনাগ্রহ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জ্যেষ্ঠ গবেষক এইচ এ হেলিয়ার আল জাজিরাকে বলেন, অন্যদের হয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাজ্য বা ফ্রান্সের খুব একটা আগ্রহ নেই। বিশেষ করে এ ধরনের পদক্ষেপের জন্য আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট আহ্বান না থাকলে তাদের সামরিকভাবে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আরও কম।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ থাকলেও ইউরোপীয় মিত্রদের সতর্ক অবস্থানের কারণে প্রস্তাবিত নৌজোট গঠন এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

মার্কিন বোমারু বিমানঘাঁটিতে হামলার ছক, যুক্তরাজ্যে ফের গ্রেফতার ২

যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা

যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

যেসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

হঠাৎ ইসরাইলে কেন হেগসেথ, নেপথ্যে চাঞ্চল্যকর কারণ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির কী আলাপ হলো?

টাইগার শ্রফের গাড়িতে গুলি যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম