Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: অভিযোগ পাঠ স্থগিত

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: অভিযোগ পাঠ স্থগিত

অভিযুক্ত মো. ইদ্রিস আলী। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে দেওয়া হয়েছে। 

মালয় ভাষা বুঝতে অসুবিধা হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার বোধগম্য ভাষায় অভিযোগ পড়ে শোনানোর দিন ধার্য করেছেন আদালত।

অভিযুক্ত মো. ইদ্রিস আলী (৪৩) বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। তার বিরুদ্ধে তিন বাংলাদেশি নাগরিক—মো. নজরুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনাহ রসলির সামনে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে অভিযুক্ত প্রথমে তা বুঝেছেন বলে মাথা নাড়েন। তবে আদালত পরে দেখতে পান, তিনি অভিযোগের বিষয়বস্তু পুরোপুরি বুঝতে পারছেন না। এ কারণে বাংলাদেশি দোভাষী ডেকে এনে তার বোঝার মতো ভাষায় অভিযোগ পুনরায় পড়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের অভিযোগ অনুযায়ী, চলতি মাসের শুরুতে পোর্ট ডিকসনের তামান লিঙ্গির একটি বাড়ির পেছনের গলিতে এবং সাউয়া মাঙ্গিস এলাকার একটি পামবাগানে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজনকে হত্যার ঘটনা ঘটে।

অভিযোগটি দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

এদিকে একই ঘটনায় আরেক বাংলাদেশি নাগরিক মো. কাজল মণ্ডলকে হত্যাচেষ্টার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন ইদ্রিস আলী। তামান লিঙ্গিতে বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সেশন আদালতে দণ্ডবিধির ৩০৭ ধারায় এ অভিযোগ আনা হয়েছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। সেশনস কোর্টের বিচারক তাসনিম আবু বকরও আগামী ১৩ আগস্ট অভিযুক্তের বোধগম্য ভাষায় অভিযোগ পুনরায় পড়ার দিন ধার্য করেছেন।

নেগেরি সেম্বিলানের পাবলিক প্রসিকিউশনের পরিচালক ইংকু আহমাদ রাশদি ইংকু আবদুল্লাহ জানিয়েছেন, অভিযুক্তের জন্য জামিনের আবেদন করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বিনা খরচে যেভাবে হবে কর্মী নিয়োগ

মালয়েশিয়ায় বিনা খরচে যেভাবে হবে কর্মী নিয়োগ

মালয়ে‌শিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

মালয়ে‌শিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম