Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেট্রোরেলে ভাড়া ছাড়া ভ্রমণে নারীর অভিনব কৌশল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

মেট্রোরেলে ভাড়া ছাড়া ভ্রমণে নারীর অভিনব কৌশল

Advertisement

মেট্রোরেলে ভাড়া ছাড়া ভ্রমণে অভিনব কৌশল ব্যবহার করলেন এক নারী। নিয়ম মেনে টিকিট কেটে গেট পার না হয়ে গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েছেন এক নারী। তাদের সঙ্গে থাকা এক শিশুও একই কাণ্ডের অনুকরণ করে।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা কয়েকজন নারী একে একে স্বয়ংক্রিয় গেটের নিচ দিয়ে ঢুকে পড়ছেন। টিকিট না কেটে মেট্রোর প্রবেশপথ পার হওয়ার জন্য তারা নিচু হয়ে গেটের তলা দিয়ে চলে যান।

ঘটনার সময় তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং কয়েকজনকে হাসিখুশি অবস্থায় দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। ঘটনাটির সবচেয়ে বেশি সমালোচনা শিশুর সামনে এমন আচরণ করা নিয়ে।

ভিডিওতে দেখা যায়, নারীদের গেটের নিচ দিয়ে ঢোকার ঘটনা দেখে সঙ্গে থাকা শিশুও একইভাবে প্রবেশের চেষ্টা করছে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, বড়দের এমন আচরণ কীভাবে শিশুদের ওপর প্রভাব ফেলতে পারে।

মেট্রোর মতো গণপরিবহনে নিয়ম মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে ভাড়া না দিয়ে প্রবেশের চেষ্টা শুধু নিয়ম ভাঙার বিষয় নয়, শিশুদের জন্যও ভুল উদাহরণ তৈরি করতে পারে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি মেট্রোর একটি স্টেশনে। তবে এর সময় বা সংশ্লিষ্ট মানুষদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম