Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়া ও লেবাননে একযোগে ইসরাইলের হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

সিরিয়া ও লেবাননে একযোগে ইসরাইলের হামলা

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ফাইল ছবি

Advertisement

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।  সেইসঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। 

শনিবার (১৫ আগস্ট) এসব হামলার ঘটনা ঘটেছে বলে লেবানন ও সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। এ ছাড়া যুদ্ধবিমান দিয়ে টাইর জেলার ওয়াদি আদশিত আল-কুসাইর ও মানসুরি শহরেও হামলা করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-মানার জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠেও হামলা চালায়। পাশাপাশি একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার আলি আল-তাহের এলাকায় গোয়েন্দা নজরদারি অভিযান পরিচালনা করে। 


সংবাদমাধ্যমটির দাবি, এসব হামলায় ফসফরাস শেলসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, সিরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি বাহিনী কুনেইত্রা এলাকায় হামলা চালিয়েছে। এতে দক্ষিণাঞ্চলের আল-রাফিদ শহরের কৃষিজমিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো তথ্য পাওয়া যায়নি।


এদিকে, ইসরাইলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা শেখ নাইম কাসেম। তিনি এই আলোচনার কাঠামোকে মার্কিন-ইসরাইলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল বলে অভিহিত করেছেন। তাই লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নাইম কাসেম। তিনি এই প্রক্রিয়াকে ব্যর্থ ও অপমানজনক বলে আখ্যায়িত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হারেৎজের প্রতিবেদন ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ

হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

নাগরিকত্ব সংশোধন আইনে নাগরিকত্ব পাবেন বাংলাদেশি হিন্দু শরণার্থীরা

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

পূজো উদ্বোধনে যাওয়ার পথে মমতার ওপর হামলার চেষ্টা, আটক এক নারী

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

দীর্ঘ জনরোষে দিল্লিতে বিক্ষোভ

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

কেন ভারতের স্বাস্থ্যসেবা খাতে বিপুল বিনিয়োগ করছে বৈশ্বিক সংস্থাগুলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম