Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন সেনা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

মার্কিন সেনা হত্যা করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

Advertisement

মার্কিন সেনাকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে ৫০০ কোটি তুমান (প্রায় ৩০ হাজার মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। খবর মেহের নিউজ এজেন্সির। 

জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাতামি এ পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সাধারণ মানুষের অর্থায়নে পরিচালিত একটি উদ্যোগের আওতায় এ পুরস্কার দেওয়া হবে।

হাতামির ঘোষণা অনুযায়ী, কোনো ব্যক্তি ‘আগ্রাসী মার্কিন সেনা’ হত্যা বা আটক করে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে ৫০০ কোটি তুমান দেওয়া হবে। এ ধরনের কাজে কোনো সাহসী ইরানি নারী সফল হলে তাকে দ্বিগুণ অর্থাৎ ১ হাজার কোটি তুমান পুরস্কার দেওয়ার কথা জানান তিনি।

এ ছাড়া অভিযানে ব্যবহৃত অস্ত্রটি বাজারমূল্যের দ্বিগুণ দামে সেনাবাহিনী কিনে নেবে এবং পরে সেটি একটি বিশেষ সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান ইরানের সেনাপ্রধান।

হাতামি বলেন, ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা দ্রুত পুনর্গঠন ও সম্প্রসারণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এসব সক্ষমতার কিছু অংশ প্রদর্শিত হয়েছে বলেও দাবি করেন তিনি।  

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রতিপক্ষরা বড় ধরনের ভুল হিসাব করেছে দাবি করে হাতামি সতর্ক করেন, ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের কোনো সীমাবদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোয় নতুন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান হাতামি। তার ভাষ্য, আঞ্চলিক সামরিক উত্তেজনা যত বাড়বে, ইরান তত বেশি দৃঢ় অবস্থান নেবে।

মার্কিন সেনাদের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার খবর এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা তীব্র রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

আরও পড়ুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম