Logo
Logo
×
   

আন্তর্জাতিক

দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগে ভারতে দুই শতাধিক গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগে ভারতে দুই শতাধিক গ্রেফতার

পাকিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো। 

এ ঘটনায় ২০০ জনের বেশি সন্দেহভাজন ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অমিত শাহ জানান, গত ১২ আগস্ট ভারতের ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্বাধীনতা দিবসের মাত্র তিন দিন আগে পরিচালিত এই অভিযানকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবেও উল্লেখ করেন তিনি।

অমিত শাহ দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের অধীনে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ ধ্বংস করেছে। একই সঙ্গে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওই গোষ্ঠীর নাশকতামূলক হামলার পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযানে পিস্তল, গুলি, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড এবং দেশীয়ভাবে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এ অভিযোগকে প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে দৃষ্টি সরানোর জন্য এটি একটি ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ অংশ। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে ভারতবিরোধী নয়, বরং পাকিস্তানবিরোধী প্রচারণা চালানোর জন্য ভারতকে অভিযুক্ত করছে। আন্দ্রাবি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ভারতের কিছু গ্রেফতারের সঙ্গে যুক্ত করার যে অভিযোগ করেছেন, পাকিস্তান তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .