Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি  ৬ ভারতীয় নাবিক

ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে জলদস্যুরা ছিনতাই করে। ছবি: সংগৃহীত

Advertisement

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে একটি কার্গো জাহাজ জিম্মি করেছে জলদস্যুরা।  জাহাজটিকে থাকা ১০ নাবিকদের মধ্যে অন্তত ৬ জন ভারতীয়।  ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে জলদস্যুরা ছিনতাই করে।  

সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম ছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। সংবেদনশীল তথ্যের কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় প্রকাশ করেননি।

জাহাজটিতে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান নাগরিক এবং দুইজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন।

কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, জলদস্যুরা এর আগে গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল। 

জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। জাহাজটির মালিক ‘পোলার মুভমেন্ট শিপিং’নামের একটি প্রতিষ্ঠানের।

এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আরও পড়ুন

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম