Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল

৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।  স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) এ সংক্রান্ত ফেডারেল আদালত রায় দেন।  এতে বলা হয়, নীতিটি বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস বলেন, ‘জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তর ঘোষিত নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। আইনে অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে।’

মূলত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই করে কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ করা বিচারক ভার্গাস তার রায়ে বলেন, ‘আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।’

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া এ তালিকায় ছিল আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অনেক দেশও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম