Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম

প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি:সংগৃহীত

Advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম তার প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন।  আজ সোমবার (২৪ আগস্ট) তিনি এ সফর করবেন।  ইউক্রেনের স্বাধীনতা দিবস  দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করতেই তার এই সফর।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কিয়েভে গিয়ে তিনি প্রথমবারের মতো ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করবেন। ইউক্রেনকে সমর্থন দিতে তার পূর্বসূরি কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে এই জোট গঠন করা হয়েছিল।

সফরে বার্নহ্যাম ব্রিটিশ জনগণের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণ করবেন। পাশাপাশি দেশটির স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।


সফরের আগে বার্নহ্যাম বলেন, ‘ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয়—যুক্তরাজ্য আজও তাদের পাশে আছে এবং যতদিন প্রয়োজন ততদিন থাকবে।’

তিনি জানান, ইউক্রেনের জন্য যুক্তরাজ্য যে সহায়তা দিয়ে আসছে, তা নিয়ে তিনি গর্বিত। ইউক্রেনের জনগণকে তিনি সরাসরি জানাতে চান যে ব্রিটেনের সমর্থনে কোনো পরিবর্তন আসবে না। তার ভাষায়, ‘ইউক্রেনের নিরাপত্তাই আমাদের নিরাপত্তা।’


বার্নহ্যাম আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের বন্ধুত্ব রাশিয়ার অবৈধ যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হবে। ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য পিছপা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

আরও পড়ুন

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

ইসরাইলের নির্বাচন জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম