Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক চাপকে যুদ্ধ ভাববে ইরান। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধকে কেবল অর্থনৈতিক চাপ নয়, বরং যুদ্ধেরই অংশ হিসেবে দেখছে ইরান। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোহসেন ফারখানি এ মন্তব্য করেছেন।

সাম্প্রতিক সময়ে ফারখানি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও তেহরানের নিরাপত্তা নীতি নিয়ে আল জাজিরার সঙ্গেও কথা বলেছেন। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে পরাস্ত করতে চাইছে। একইসঙ্গে মিত্রদের কাছ থেকে তারা এ নতুন যুদ্ধে সবাইকে আহ্বান জানিয়েছে।

ওই বিষয়ে ফারখানি বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং অবরোধ—দুটিই যুদ্ধের অংশ। তাই এর জবাব দেওয়াকে ইরানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইরানের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিলেও চীন, তুরস্কসহ অন্যান্য দেশ তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে না। তার মতে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, ইরাক, পাকিস্তান কিংবা চীন মার্কিন চাপের মুখে ইরানের সঙ্গে বাণিজ্য সীমিত করলে তেহরান তাদের অবস্থানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্কের প্রসঙ্গে ফারখানি বলেন, দেশটির বাণিজ্য কমানোর সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের চাপের কারণে। দুই দেশ দীর্ঘদিনের প্রতিবেশী হওয়ায় তাদের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা সহজ নয়। ইরান ও ইউএইর মধ্যে গভীর অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফারখানির ভাষ্য, এখন পর্যন্ত তেহরান পরিস্থিতিতে সংযম দেখিয়েছে এবং আন্তর্জাতিক প্রস্তাব ও রেজুলেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান নির্ধারণের চেষ্টা করেছে।

তবে তার সাম্প্রতিক বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অবরোধ ও সামরিক চাপ অব্যাহত থাকলে ইরানের নিরাপত্তা নীতিতে আরও কঠোর অবস্থানের প্রভাব বাড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান

আগেই সতর্ক করেছিলেন সেনাপ্রধান, এখন সেই বিষয়ে ভুগছে যুক্তরাষ্ট্র

আগেই সতর্ক করেছিলেন সেনাপ্রধান, এখন সেই বিষয়ে ভুগছে যুক্তরাষ্ট্র

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম