Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রিয়ালের রেকর্ড দরপতনকে ‘সাময়িক’ বলছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

রিয়ালের রেকর্ড দরপতনকে ‘সাময়িক’ বলছে ইরান

প্রতীকী ছবি

ইরানি মুদ্রা রিয়ালের লাগামহীন দরপতনের মুখে এই পরিস্থিতিকে নিতান্তই ‘সাময়িক’ বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেমমাতি। 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে ‘অর্থনৈতিক যুদ্ধ’ চালানের পরিকল্পনার খবর এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত দুই সপ্তাহেই রিয়াল তার মান হারিয়েছে প্রায় ১০ শতাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ব্যাংক প্রধান হেমমাতি বলেন, বাজারে মুদ্রার মানের এই বড় ওঠানামা স্থায়ী কিছু নয় এবং পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

ইরানের বর্তমান অর্থনৈতিক সংকটের পেছনে তিনি সরাসরি মার্কিন সরকারের ‘রাজনৈতিক অপপ্রচার’কে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের এমন মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপের কারণেই স্থানীয় অর্থনীতিতে এই টানাপোড়েন তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। 

তবে উদ্ভূত পরিস্থিতিতে দেশের জনগণকে আশ্বস্ত করে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জোর দিয়ে বলেন, খুব দ্রুতই মুদ্রাবাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং বিদ্যমান অর্থনৈতিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে।

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম