Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি, যে বার্তা দিলেন ইউরোপের নেতারা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চান জেলেনস্কি, যে বার্তা দিলেন ইউরোপের নেতারা

ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

Advertisement

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সর্মথন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা বার্নহ্যাম। ইউক্রেন সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’- এর বৈঠক সভাপতিত্ব করেন তিনি। এটি ছিল বানহ্যামের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক সফর।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন বার্নহ্যাম। বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।যুক্তরাষ্ট্রের সরবরাহের ওপর ইউক্রেনের মজুতও কমে আসছে।

জেলেনস্কি জানিয়েছেন, শীত শুরুর আগেই তিনি ৩০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের আশা করছেন। শীতকালে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট সমাধান করা সম্ভব বলে তিনি আত্মবিশ্বাসী। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোরও এ ক্ষেত্রে সহায়তার সুযোগ রয়েছে বলে জানান তিনি। তার মতে, সমস্যাটির সমাধানে একাধিক পক্ষের আলোচনা ও সমন্বয় প্রয়োজন । 

এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এমন উন্নত প্রযুক্তি অন্য দেশকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে খুব সর্তক থাকতে হবে। 

কিয়েভে বৈঠকের পর যৌথ বিবৃতিতে বার্নহ্যাম, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের শহর ,গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার হামলার নিন্দা জানান তারা। রাশিয়ার ‘ছায়া নৌ বহরের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেন তারা ।

সফরের আগে বার্নহ্যাম বলেন, ইউক্রেনের স্বাধীনতার ৩৫তম বার্ষিকীতে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাজ্যতাদের পাশে রয়েছে । তিনি বরেন, ইউক্রেনের নিরাপত্তা যুক্তরাজ্যের সঙ্গে জড়িত ।

বার্নহ্যাম আরো বলেন, রাশিয়ার অবৈধ যুদ্ধের চেয়েও যুক্তরাজ্য ও ইউক্রেনের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। এটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ব্যাপারে যুক্তরাজ্যের সংকল্পে কোনো পরিবর্তন হবে না।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

রাশিয়ার আতঙ্কে ১০ লাখ স্থলমাইন কিনবে ফিনল্যান্ড

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

ইউক্রেনকে হারাতে পুতিনের নতুন কৌশল

ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হওয়ার প্রশ্নে মুচকি হাসলেন জেলেনস্কি

ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হওয়ার প্রশ্নে মুচকি হাসলেন জেলেনস্কি

আরও পড়ুন

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান হ্যারি

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম