এআইর তৈরি গান নিষিদ্ধ অস্ট্রেলিয়ায়, কেন এই সিদ্ধান্ত?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এআই দিয়ে তৈরি গান অস্ট্রেলিয়ান মিউজিক চার্টে যুক্ত নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র মানুষের তৈরি গান এতে যুক্ত হবে।
দ্য অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইনড্রাস্টি অ্যাসেসিয়শন (ARIA) জানায়, এ ধরণের সিদ্ধান্ত মানুষের নিজস্ব শিল্পকে প্রাধান্য দেবে।
নতুন নিয়মে বলা হয়েছে—শিল্পীরা তাদের গান তৈরিতে এআইয়ের সাহায্য নিতে পারবে, কিন্তু গান অবশ্যই শিল্পীদের নিজের লেখা হতে হবে এবং গানের সুর দেওয়ার ক্ষেত্রে নিজস্ব সুর ও বাদ্যযন্ত্র ব্যবহার করতে হবে। এআই এর সহায়তায় মাস্টারিং, ড্রাম মেশিন ও অটো টিউনের ব্যবহার বহাল থাকবে।
কেন এই নতুন নিয়ম
ফাওয়াজের নির্মিত ম্যাডনাসের এর কভার নিয়ে প্রচুর বিতর্কের তৈরি হলে পরবর্তীতে তিনি এআইয়ের সহায়তা নিয়ে করেছেন বলে স্বীকৃতি দেন। গানটি সম্প্রতি এ আর আই (ARIA) এর ২ নাম্বার অবস্থানে রয়েছে। স্পটিফাইয়ে ৪৮ মিলিয়ন এর বেমি স্ট্রিম করা হয়।
ফাওয়াজ প্রথমে এআইয়ের ক্রেডিটের কথা উল্লেখ না করলেও পরবর্তিতে সমালেচনার মুখে ক্রেডিট যুক্ত করে। এআরআইয়ের মতে, প্রতিযোগীতামূলক বাজারে শিল্পীরা নিজেদের অবস্থান তৈরি করতে লড়াই করে যাচ্ছেন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৃষ্ট গানকে তারা উৎসাহিত করতে চান না।
এআইয়ের ব্যবহার থাকলে তার স্বীকৃতি দিতে হবে
নতুন নিয়মে বলা হয়েছে— যেসব শিল্পী কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে তাদের কাজে অবশ্যই উল্লেখ করতে হবে। এআরআই বলেন, যদি কোন গান এআই দিয়ে নির্মিত করা হয়েছে বলে প্রমাণিত হয় তবে চার্টে গানের পজিশন সংশোধন করা হতে পারে।
কোনো গান যদি নাম্বার ১ এ থাকে এবং নিয়ম ভঙ্গ করে তৈরি করা হয়েছে বলে প্রমাণিত হয় তাহলে এআরআই অ্যাওয়ার্ড ফেরত দেওয়ার জন্য বলতে পারেন। চার্ট থেকে বাদ পড়লে অভিযোগ জানাতে পারবেন আর্টিস্ট ও তার প্রতিনিধিরা।
এআইয়ের সাহায্য নিতে পারবেন
এআরআইয়ের এক্সিকিউটিভ চিফ অ্যানাবেল হার্ড বলেন, নতুন এই নিয়েমগুলোর উদ্দেশ্য হলো যাদের সত্যিকার অর্থে প্রতিভা রয়েছে তারা যেন কৃত্রিম বুদ্ধিমত্তার ভিড়ে হারিয়ে না যায়।
চার্টে তাদের নাম সংযুক্ত করার সুবিধা দেওয়া, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত গান যাতে পুরস্কিত না হয়ে সেই উদ্দেশ্যে মূলত নতুন আইন করা হয়েছে। হার্ড আরও বলেন, শিল্পীরা ইতিমধ্যে তাদের গানে এআই টুল ব্যবহার করেছেন। এগুলোর পরিবর্তন দরকার এবং হবেও।
অস্ট্রেলিয়ান ইলেকট্রোনিক্স পিকিং ডাক নতুন এই আইনকে সমর্থন করেছেন। দলটি সম্প্রতি ২০১৪ সালের একটি হিট গান শেয়ার করেন যেটি এআই দিয়ে তৈরি ছিলো এবং ইনস্টাগ্রামে এটি প্রচুর দর্শক প্রিয়তা পায়।
দলটি রসিকতা করে বলেন, গানটি এআই দিয়ে নির্মিত করা হয়েছিলো যাতে অস্ট্রেলিয়ার রেডিও তাদের স্টেশনে এটি চালায়। ব্যান্ড সদস্য আদম হাইড বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিজস্বতাকে নষ্ট করে দিয়েছে। নতুন এই নিয়ম সুইডেন অনুসরণ করতে যাচ্ছে। সুইডেন মিউজিক চার্ট থেকে এআই নির্মিত গান মুছে ফেলা হবে বলে জানা যায়।
জুলাই মাসে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফটোগ্রাফিক ইন্ডাসট্রি (এফপিআই) ঘোষণা করেছিল- ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা মিউজিক চার্ট সংক্রান্ত এআই বিষয়ক নীতি অনুসরণ করতে যাচ্ছে।
