Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১১ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।  দেশটির নিরপত্তা বাহিনীর সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সামা টিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু ও খুজদারে এসব অভিযান চালায়। দুই প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, বান্নুতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। এতে দুই ‘সন্ত্রাসী’ নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় আরেক অভিযানে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হন। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে দ্রুত অভিযান চালায়। এ সময় ‘সন্ত্রাসী’দের একটি আস্তানাও ধ্বংস করা হয়।

এ ছাড়া বেলুচিস্তানের খুজদার জেলায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও চার ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।


সাসোল এলাকায় চালানো এ অভিযানে সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে কোয়াডকপ্টার ব্যবহার করা হয়। এসব অভিযানে স্থানীয় জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম