‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরান মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শক্তি (ইসরাইল) ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।’
সম্মেলনে অংশ নিয়ে মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিবেশীদের ভূমি ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানোর বিষয়ে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে উদ্ধৃত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘কোনো মুসলিম দেশের উচিত নয় তার প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা জোরদার করা।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেওয়া না হয়।’
ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের প্রতিরক্ষা কীভাবে করতে হয় তা খুব ভালো করেই জানে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের মুখে ইরান শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলেছে।’

