Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরান নিয়ে ‘সব বিকল্পই খোলা’ রেখেছেন ট্রাম্প: হোয়াইট হাউস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৮ এএম

ইরান নিয়ে ‘সব বিকল্পই খোলা’ রেখেছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ‘সব বিকল্পই খোলা’ রেখেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।  মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

লেভিট বলেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করেছে। এখন দেশটির অর্থনীতিকে চাপে ফেলতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ চালানো হচ্ছে।


তিনি বলেন, ‘এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। প্রেসিডেন্ট যতক্ষণ না মনে করবেন, ইরান অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত—ততক্ষণ পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে।’

লেভিট আরও জানান, এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে অর্থবহ আলোচনায় বসার কোনো আগ্রহ দেখা যায়নি। তাই ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম