Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

নতুন বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন

ঝুঁকি এড়াতে ওই এলাকায় থাকা উদ্ধারকর্মীদের আপাতত অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ভূমিধসের পর সৃষ্টি হওয় একটি হ্রদ থেকে নতুন করে বন্যার আশঙ্কায় তিব্বতে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করেছে চীন।  শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

চীন-নেপাল সীমান্তের গিরিয়ং বন্দরের উজানে পানির উচ্চতা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। বুধবারের ভয়াবহ ভূমিধসে কাদা ও পানির স্রোতে সীমান্তের এই গুরুত্বপূর্ণ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টির পর ভূমিধসের ধ্বংসাবশেষের মধ্যে একটি হ্রদ তৈরি হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, পানির চাপ আরও বাড়লে হ্রদটির প্রাকৃতিক বাঁধ ভেঙে গিয়ে আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে ওই এলাকায় থাকা উদ্ধারকর্মীদের আপাতত অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সীমান্তের তিব্বত অংশে ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে প্রায় ২৬০ জন বিদেশি নাগরিক। তাদের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাশ পর্বতের উদ্দেশে তীর্থযাত্রায় যাচ্ছিলেন।

নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

চীনা নারীকে ঘিরে সংঘবদ্ধ চক্র, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনা নারীকে ঘিরে সংঘবদ্ধ চক্র, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনের সামুদ্রিক তৎপরতা ঠেকাতে ফিলিপাইনের নতুন পরিকল্পনা

চীনের সামুদ্রিক তৎপরতা ঠেকাতে ফিলিপাইনের নতুন পরিকল্পনা

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

লাদাখের ২৮ স্থানের নাম ভারতের মানচিত্রে, চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের, ভারতে ভোটার তালিকা থেকে কেন বাদ ১৩ কোটি নাম?

আল-জাজিরার প্রতিবেদন মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

মৃত মানুষের ভুয়া সই নিয়ে আদানির খনি প্রকল্প, ওড়িশার আদিবাসীদের বিস্ফোরক অভিযোগ

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম