‘ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হুমকি ও অর্থনৈতিক অবরোধের মুখেও নিজের অবস্থান থেকে পিছপা না হওয়ার দৃঢ় বার্তা দিয়েছে ইরান।
তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর রাজনৈতিক বিশ্লেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। এই যুদ্ধ থেকে ইরান স্পষ্ট শিক্ষা নিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতৃত্বের কাছে কোনো ধরনের নতি স্বীকার বা ছাড় দেওয়া হবে চরম ভুল সিদ্ধান্ত।
বিশ্লেষক দারেইনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাতের আর্থিক ও রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে ইরান কৌশলগত পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন এখন নানা ধরনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করে ইরানকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
ট্রাম্প ভেবেছিলেন যে তিনি সামরিক শক্তি প্রদর্শন ও ক্রমাগত হুমকি দিলে ইরান হয়তো পিছু হটবে, কিন্তু তেহরান বিন্দুমাত্র নত স্বীকার করেনি। ওয়াশিংটনের তৈরি এই দীর্ঘমেয়াদি উত্তেজনায় ট্রাম্প নিজেই চরম হতাশ হয়ে পড়েছেন, যা মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের বক্তব্যেও স্পষ্ট ফুটে উঠেছে।
তিনি স্পষ্ট করে তুলে ধরেন যে, কড়া মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং ওয়াশিংটন চাইলেও তেহরানকে বিশ্ব থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে পারবে না। ভূ-রাজনৈতিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব দেশের সমুদ্র ও স্থলভাগ মিলিয়ে চারপাশে ১৫টি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে, তাদের সাথে বাইরের বিশ্বের যোগাযোগ ব্যবস্থা কোনো একক পরাশক্তির পক্ষে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া অসম্ভব।
সূত্র: আল-জাজিরা।

