Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি

ছবি: সংগৃহীত

Advertisement

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক বা মেলামেশা হবে না বলে আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে সৌদি আরব। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছিলেন যে সৌদি আরব যদি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়, তবেই যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক শক্তির উন্নয়নে সাহায্য করবে। তবে ওয়াশিংটনের সেই শর্ত শুরুতেই উড়িয়ে দিয়েছে রিয়াদ।

আমেরিকান একটি পত্রিকার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যকার পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত একটি ফাইল মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু সঙ্গে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। 

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করে, তবে পারমাণবিক সহায়তার এই চুক্তি কোনোভাবেই আলো দেখবে না।

এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু আমেরিকার এই নতুন শর্ত নিয়ে জলঘোলা শুরু হতেই শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইসরাইল ইস্যুতে রিয়াদের সিদ্ধান্ত কখনোই বদলাবে না। ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র দিতে হবে। এটি ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো হাত মেলানো সম্ভব নয়।

সৌদি আরব আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সাহায্য নেওয়া হলো দুটি দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরাইলকে মেনে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া একদম অনুচিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন স্থগিত

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম