Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গালিবাফের হুঁশিয়ারি

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি

Advertisement

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।  শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত ২২ জুলাইয়ের একটি পুরোনো বার্তা পুনরায় প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।

ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর জবাবেই গালিবাফ ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই যুদ্ধের সমীকরণ স্পষ্ট—হয় সবাই, নয়তো কেউ নয়। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।’

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও কড়া মন্তব্য করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তার মতে, ওই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে মার্কিন সেনার উপস্থিতি না থাকা।

গালিবাফ আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’


তার এই বক্তব্যের মাধ্যমে ইরান হরমুজ প্রণালি ও আঞ্চলিক তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ৩০ উড়োজাহাজ ধ্বংস

ট্রাম্পের সিদ্ধান্তে নিম্নমুখী তেলের বাজার

ট্রাম্পের সিদ্ধান্তে নিম্নমুখী তেলের বাজার

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

‘জ্বালানি সংকটের আসল ধাক্কা এখনো দেখেনি বিশ্ব’

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

অর্থমন্ত্রী জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

আরও পড়ুন

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম