Logo
Logo
×
   

আন্তর্জাতিক

‘সৌদি-আমিরাতের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে প্রস্তুত ইরান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

‘সৌদি-আমিরাতের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে প্রস্তুত ইরান’

মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানসহ আশেপাশের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে ঝামেলা না করে আলোচনার মাধ্যমে এক হয়ে থাকা উচিত। কোনো দেশেরই অন্য দেশের ওপর জোর খাটানো ঠিক নয়।

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সমুদ্রপথটি আবার খুলে দেওয়ার বিষয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, আটকে রাখা টাকা ফেরত দেয় এবং লেবাননে হামলা বন্ধ করে, তবেই এই নৌপথটি সাধারণ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ওমানের সহায়তায় এবং সামরিক বাহিনীর অনুমোদনে এই নৌপথ পরিচালনার নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

প্রেসিডেন্ট আরও জানান, মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির ব্যবসা-বাণিজ্য ৩৫ শতাংশ কমে গেলেও জনগণের ঐক্যের কারণেই ইরান এখনো শক্ত হয়ে টিকে আছে। 

তবে তিনি স্পষ্ট করে দেন, ইরান শান্তিপূর্ণ আলোচনা করতে রাজি থাকলেও চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না। নিজেদের দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই এখন ইরানের মূল লক্ষ্য।

সূত্র: সামা টিভি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম