Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যার আগেই মিলেছিল সতর্কবার্তা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

নেপালে ভয়াবহ বন্যার আগেই মিলেছিল সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

কয়েক দিন আগেই নেপালে এক ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭২ জন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৪,০০০ মিটারের চেয়েও বেশি উঁচুতে এখন আর তুষারপাত না হয়ে সরাসরি বৃষ্টি হচ্ছে, যা নদীগুলোতে হঠাৎ পানির জোয়ার এনে বিপর্যয় ডেকে এনেছে।

তবে এই ধ্বংসলীলার কথা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। প্রায় পাঁচ মাস আগেই ‘আইসিআইএমওডি’ নামে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, হিমালয়ের বরফ আগের চেয়ে দ্বিগুণ গতিতে গলছে। 

১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে এখানকার হিমবাহগুলো তাদের প্রায় ১২ শতাংশ এলাকা এবং ৯ শতাংশ বরফ হারিয়ে ফেলেছে। ১৯৭৫ সাল থেকে হিসাব করলে এখানকার প্রায় ২৭ মিটার পুরু বরফের স্তর পুরোপুরি গলে গেছে।

উচ্চ হিমালয়ের এই বরফই পুরো এশিয়া মহাদেশের পানির প্রধান উৎস। ভারত, নেপাল, চীন ও ভুটানসহ একাধিক দেশের প্রায় ২০০ কোটি মানুষ পানীয় জল, কৃষিকাজ ও বিজলীর জন্য এই নদীগুলোর ওপর নির্ভর করে। তাপমাত্রা বাড়ায় সেখানকার বরফ গলে খালি পাথর বের হয়ে আসছে, যা সূর্যের তাপ বেশি টেনে নিয়ে অঞ্চলটিকে আরও উত্তপ্ত ও বিপজ্জনক করে তুলছে।

বিজ্ঞানীদের ধারণা, উচ্চ পাহাড় থেকে বরফ ও পাথরের বিশাল ধস নদীতে গিয়ে পড়ার কারণেই হয়তো নেপালে এমন প্রলয়ঙ্করী ঢল নেমেছিল। হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ার এই চিত্রটি আসলে পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা।

সূত্র: এনডিটিভি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ইরানের সরকার পতনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

সব বিক্রি করে ১,৯০০ কিমি পাড়ি দিয়ে জানতে পারলেন প্রেমিকা আসলে ‘এআই’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম