Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমিধসের পর তিব্বতে নতুন হ্রদ, হুমকিতে চীনা পোর্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

ভূমিধসের পর তিব্বতে নতুন হ্রদ, হুমকিতে চীনা পোর্ট

আকস্মিক বন্যার পর ওই এলাকায় একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছিল। সংগৃহীত ছবি

Advertisement

চীনের তিব্বতের একটি ব্যারিয়ার লেকের নিচের দিকে ভূমিধসের পর নতুন একটি হ্রদ তৈরি হয়েছে। এতে আকস্মিক বন্যার প্রভাব বাড়ার পাশাপাশি দেশটির অন্যতম প্রধান বন্দর গিরিওং পোর্ট হুমকিতে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

বিবিসি জানিয়েছে, ব্যারিয়ার লেক হলো—নদীর ওপর ভূমিধসের মাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ জমে প্রাকৃতিকভাবে বাঁধ তৈরি হলে তার পেছনে পানি আটকে যে হ্রদ সৃষ্টি হয়, সেটি।

এর আগে আকস্মিক বন্যার পর ওই এলাকায় একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছিল। সম্ভাব্য আরও বন্যার আশঙ্কায় সেটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পরে হ্রদটি স্বাভাবিকভাবেই পানি হারাচ্ছিল বলে জানা যায়।

সিসিটিভি জানিয়েছে, শনিবার একটি পর্যবেক্ষণ ড্রোন নদীর নিচের দিকে একটি ভূমিধস শনাক্ত করে। এরপর ভূমিধসের ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে দিয়ে নতুন একটি বাধা তৈরি করে এবং এর পেছনে নতুন ব্যারিয়ার লেকের সৃষ্টি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভূমিধসটি প্রকপিউ জিয়াং জাঙবু নদীতে আগের ব্যারিয়ার লেক থেকে প্রায় ২.৮ কিলোমিটার ভাটিতে ঘটেছে।

পরিস্থিতি মূল্যায়নে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্রুত বিশেষজ্ঞদের একটি দলকে কাজে লাগিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গিরিওং পোর্ট এলাকার কাছাকাছি থাকা উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নতুন এই ব্যারিয়ার লেকের কারণে নদীর পানি প্রবাহে কী ধরনের প্রভাব পড়বে এবং আবারও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হবে কি না, তা পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন

চীনা নারীকে ঘিরে সংঘবদ্ধ চক্র, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনা নারীকে ঘিরে সংঘবদ্ধ চক্র, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনের সামুদ্রিক তৎপরতা ঠেকাতে ফিলিপাইনের নতুন পরিকল্পনা

চীনের সামুদ্রিক তৎপরতা ঠেকাতে ফিলিপাইনের নতুন পরিকল্পনা

আরও পড়ুন

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম