Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

ট্রাম্পের দেওয়া পোস্টের ভিডিওটি সম্ভবত এআই নির্মিত। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ হামলা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবির পক্ষে এখনও স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর রয়টার্সের

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপকে টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে!’ পোস্টের সঙ্গে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটি সম্ভবত এআই দিয়ে তৈরি বা কৃত্রিমভাবে পরিবর্তিত। ফলে ভিডিওটিকে খার্গ দ্বীপে চলমান হামলার প্রমাণ হিসেবে ধরা যাচ্ছে না। একই সময়ে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরও ট্রাম্পের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

খার্গ দ্বীপ ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের টার্মিনালের মাধ্যমে পরিচালিত হতো। ফলে দ্বীপটির তেল অবকাঠামোতে বড় ধরনের হামলা হলে ইরানের তেল রপ্তানি ও অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হতে পারে।

ট্রাম্পের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ওই স্থাপনাগুলো ব্যবহার করে হরমুজ প্রণালিতে মাইন পেতে প্রস্তুতি নিচ্ছিল। এর জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক চাপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরও জোরদার করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আর্থিক যোগাযোগ থাকা ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতি সপ্তাহেই নতুন নিষেধাজ্ঞা আসতে পারে।

খার্গ দ্বীপে নতুন করে বড় ধরনের হামলা হয়েছে কি না—তা নিশ্চিত নয়। তবে ট্রাম্পের বক্তব্য এবং নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অস্থিরতা বাড়ায় বিশ্ববাজারেও তেলের দামও বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

আল জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে?

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্প ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

আরও পড়ুন

৪৮ ঘণ্টার ধর্মঘটে মণিপুরে থমকে গেছে জনজীবন

৪৮ ঘণ্টার ধর্মঘটে মণিপুরে থমকে গেছে জনজীবন

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাক সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম