Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি: মোহন ভাগবত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করেনি: মোহন ভাগবত

ছবি: সংগৃহীত

ভারত কখনো গায়ের জোরে দুনিয়া শাসন করতে চায়নি, বরং নিঃস্বার্থ সেবা আর ভালোবাসার মাধ্যমেই বিশ্বগুরুর স্থান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ধর্মীয় চরমপন্থা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু নির্যাতন এবং উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভাগবত। 

কানাডার টরন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া এবং সব ধর্ম ও মতকে সম্মান জানানোই ভারতের মূল সংস্কৃতি।

বক্তব্যে তিনি ইতিহাস ও সাম্প্রতিক সময়ের কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পোল্যান্ডের মানুষ ঘরবাড়ি হারিয়ে ঘুরছিল, তখন ভারতের জামনগরের রাজা তাদের নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন। 

ঠিক একইভাবে, কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ভারতের উদ্ধারকারী বিমান কেবল নিজেদের নাগরিকদেরই নয়, বরং আরও সাতটি দেশের মানুষকে নিরাপদে বের করে এনেছিল। অতীতে বিশ্বের যেকোনো প্রান্তে অত্যাচারিত মানুষ হাসিমুখে ভারতে এসে আশ্রয় পেয়েছে।

ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভারতের মানুষেরা অতীতে বিশ্বের নানা দেশে গেছেন, কিন্তু কখনো কোনো দেশ আক্রমণ বা দখল করেননি। তারা বিশ্বকে বিজ্ঞান, চিকিৎসা ও জীবনযাত্রার ভালো শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে বহু ভাষা, ধর্ম ও জাতের মানুষ রয়েছে। এই ভিন্নতাই দুনিয়ার সৌন্দর্য। হিন্দু দর্শনের আসল কথা হলো পুরো পৃথিবীকে একটি পরিবার মনে করা এবং হিংসা ভুলে মানুষের সেবায় কাজ করা।

সূত্র: এনডিটিভি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম