Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

দুই সেশনে প্রায় ২ ডলারের মতো বেড়েছে তেলের দাম। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম দুই সেশনে ২ ডলারের মতো বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬৭ ডলারে ওঠে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৩ ডলারে দাঁড়ায়। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৭ শতাংশ বেড়ে ৮৮.৩৭ ডলার পর্যন্ত উঠেছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পিভিএমের বিশ্লেষক জন ইভান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা তাদের সেই আশঙ্কাকেই জোরালো করছে। যারা মনে করছেন এই সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ না হলেও আরও দীর্ঘ সময় চলতে পারে।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কাতার ও ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা এখনও সফল হয়নি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হত। বর্তমানে প্রণালিটিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়লে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বাজারে তেলের দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

আরও পড়ুন

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ইরানে নারী কমান্ডারকে গুলি করে হত্যা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম