Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে  এখনো শান্তিচুক্তির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের মধ্যে আলোচনা শুরু করা কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামে পুতিন এসব কথা বলেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশ রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তিতে সহায়তা করতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত যুদ্ধের সমাধান রাশিয়া ও ইউক্রেনকেই করতে হবে।

পুতিন বলেন, ‘শান্তির সম্ভাবনা আছে কি? আমার মতে, হ্যাঁ, অবশ্যই আছে।’


তবে তিনি বলেন, ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলা এবং বেসামরিক উড়োজাহাজে হামলার হুমকি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথকে আরও কঠিন করে তুলছে।

রুশ প্রেসিডেন্ট  ইউক্রেনের এসব কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোনের উপস্থিতির কারণে ওই অঞ্চলে উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’

তিনি অবশ্য দাবি করেছেন, ইউক্রেন শুধু রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করবে এবং বেসামরিক উড়োজাহাজকে হুমকি দেবে না।


বুধবার ইউক্রেন জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছে রাশিয়ার আকাশসীমায় বিমান চলাচল বন্ধের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর অনুরোধ করেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর নিরাপত্তার কারণে ইউক্রেনের নিজস্ব আকাশসীমাতেও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম