Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সদস্যদের একাংশ। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়া ‘চূড়ান্ত ও বাস্তব প্রস্তুতি’ নিচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।’

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত মোতায়েনের অংশ হিসেবে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে বিশেষজ্ঞ একটি দল এবং একটি লজিস্টিক সহায়তা জাহাজ রাখা হচ্ছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে তারা।


তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। একই সময়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ার পরিসরও কমিয়ে দেয়।

এসবিএসকে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার বাহিনী কোথায় ঘাঁটি স্থাপন করবে এবং কোন কোন বন্দর ব্যবহার করবে, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।


তবে হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর আগে কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি)  সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় পরিষদের সম্মতি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: আনাদোলু 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ইরান

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

আরও পড়ুন

উইন্ডসর ক্যাসেলে মহানবীর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

উইন্ডসর ক্যাসেলে মহানবীর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলা, নিহত ২

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম