Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব অ্যাডাম টেল। ছবি: সংগৃহীত

অ্যাডাম টেলকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ড্যান ড্রিসকল পদত্যাগ করায় গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন।’

গত মঙ্গলবার পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে তার মতবিরোধ চলছিল।


ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “সেক্রেটারি ড্রিসকল প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।”

তিনি আরও বলেন, ড্রিসকল ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনাতেও সহায়তা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম