১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
অভিযুক্ত সেই শিক্ষিকা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সি এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সি এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, নিজের বাড়িতে উইম্বলডন টেনিস খেলা দেখার সময় ওই শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান তিনি।
অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রনওয়েন জেমস। তিনি ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, প্রথমে ওই শিক্ষার্থী জেমসের স্ন্যাপচ্যাটে যুক্ত হতে চাইলে তিনি রাজি হননি। পরে নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাদের মধ্যে নিয়মিত কথা বলা শুরু হয় এবং একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
অভিযোগ, তারা প্রথমে বাইরে দেখা করেন। গাড়িতে তারা অন্তরঙ্গ হন। পরে জেমসের বাড়িতে গিয়ে একসঙ্গে টেলিভিশনে উইম্বলডন দেখছিলেন। সেখানেই তারা পরস্পরকে চুম্বন ও স্পর্শ করেন এবং পরে যৌন সম্পর্কে জড়ান বলে আদালতে জানানো হয়।
প্রসিকিউশনের দাবি, জেমস ওই কিশোরকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন এবং তার সঙ্গে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেছিলেন। একান্ত সময় ওই কিশোরকে তাকে ‘মিস’ বলে ডাকতে বলতেন বলেও অভিযোগ রয়েছে।
ওই কিশোর জানিয়েছে, শুরুতে তার কাছে সম্পর্কটি ভালো মনে হয়েছিল। পরে সে বুঝতে পারে, শিক্ষিকা তাকে ধীরে ধীরে নিজের প্রভাবের মধ্যে নিয়ে গিয়েছিলেন।
তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।

