Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলম্বিয়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে চালানো হামলায় ৬ শিশু নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

কলম্বিয়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে চালানো হামলায় ৬ শিশু নিহত

গত ৭ আগস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দে লা এসপ্রিয়েলা গেরিলা ঘাঁটিতে তিনটি বিমান হামলার নির্দেশ দিয়েছেন। ছবি: সংগৃহীত

Advertisement

কলম্বিয়ায় মাদক পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে ছয় শিশু নিহত হয়েছে।  ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার পর এসব বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

এক প্রতিবেদনে আরব নিউজ বলছে, গত ৭ আগস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দে লা এসপ্রিয়েলা গেরিলা ঘাঁটিতে তিনটি বিমান হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিচারক নির্দেশ দিয়েছেন, গেরিলা শিবিরে হামলার আগে সেখানে গেরিলাদের হাতে নিয়োগ পাওয়া অপ্রাপ্তবয়স্কদের উপস্থিতির তথ্য পাওয়া গেলে বিমান হামলা স্থগিত করতে হবে।


দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস জানিয়েছে, এখন পর্যন্ত ছয় অপ্রাপ্তবয়স্কের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে দু’জন ছয় বছর বয়সি। গত ৩১ আগস্ট আমাজন অঞ্চলে চালানো এক বিমান হামলায় তারা নিহত হয়। ওই হামলায় সাবেক বিদ্রোহী সংগঠন ফার্ক’র একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন ২৪ সদস্যও নিহত হন।

২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হলেও গেরিলাদের একটি অংশ সেই চুক্তি প্রত্যাখ্যান করে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে।


এর আগে একই আমাজন অঞ্চলের গুয়াভিয়ারে এবং ভেনেজুয়েলা সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় কাটাতুম্বো এলাকায় চালানো দুটি পৃথক বিমান হামলায় আরও চার অপ্রাপ্তবয়স্ক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

কলম্বিয়ায়  স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

আরও পড়ুন

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

ইসরাইলের সর্বকালের সেরা বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম