Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরাইলি সেনার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরাইলি সেনার

নেতানিয়ায় কিরিয়াত হাশারোন এলাকায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। 

পুলিশ জানায়, শহরের কিরিয়াত হাশারোন এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।

পুলিশের দাবি, ওই সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশও পালটা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


ইসরাইলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করার সময় গুলি চালাচ্ছিলেন।

 তবে কেন তিনি গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো কোনো কারণ জানায়নি।

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ‘একসময়ের বন্ধু’ বেন-গভির

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ‘একসময়ের বন্ধু’ বেন-গভির

আরও পড়ুন

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম