Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে দিনে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

হরমুজ প্রণালি দিয়ে দিনে ৯০ লাখ ব্যারেল তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের থমথমে পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর দিল যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে এখন প্রতিদিন গড়ে প্রায় ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে গন্তব্যে যাচ্ছে। ফলে বিশ্ববাজারে তেলের লাগামছাড়া দাম কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, হরমুজ প্রণালির এই পথ ছাড়াও ওই এলাকার বিভিন্ন পাইপলাইন দিয়েও তেল পাঠানো হচ্ছে। সব মিলিয়ে সংঘাত শুরু হওয়ার আগে যে পরিমাণ তেল পরিবহন করা হতো, বর্তমানে তার তিন ভাগের দুই ভাগের বেশি তেল স্বাভাবিকভাবেই পরিবাহিত হচ্ছে।

তবে এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে বাণিজ্যতরী ও তেলের ট্যাংকারগুলো নিরাপদে পার করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মার্কিন নৌবাহিনী। মূলত সম্ভাব্য ইরানি হামলা থেকে সুরক্ষা দিতে মার্কিন সেনারা ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। ক্রিস রাইট আশা প্রকাশ করেন, এই পথ নিরাপদ রাখার কাজে খুব জলদি অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়াবে।

সূত্র: আল-জাজিরা


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম