Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়ে যে বড় ক্ষতি হলো যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ইরান যুদ্ধে এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়ে যে বড় ক্ষতি হলো যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।  এতে ১৩০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, এ ক্ষতি যুক্তরাষ্ট্রের যুদ্ধ-পূর্ব ড্রোন বহরের প্রায় এক-চতুর্থাংশ। এসব ড্রোনের আর্থিক ক্ষতির পরিমাণ ১৩০ কোটি ডলারেরও বেশি হতে পারে।

ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, এ ক্ষতির কারণে মার্কিন ড্রোন বহরের উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কার্যকর এমকিউ-৯ এর সংখ্যা প্রায় ১৩৫টি।

মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারাও এ ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  কারণ এমকিউ-৯ রিপার গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নির্ভুল হামলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যুদ্ধের দীর্ঘ মেয়াদি প্রভাবে এত বড় সংখ্যক ড্রোন হারানো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনা ও নজরদারি সক্ষমতার ওপর চাপ তৈরি করতে পারে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম