Logo
Logo
×
   

আন্তর্জাতিক

হ্যারি-মেগান কি রাজকীয় দায়িত্বে ফিরবেন? জানালেন তৃতীয় চার্লস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

হ্যারি-মেগান কি রাজকীয় দায়িত্বে ফিরবেন? জানালেন তৃতীয় চার্লস

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে ফিরলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে দায়িত্বে ফিরছেন না। সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের নির্দেশে পাঠানো এক চিঠিতে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

রাজার নির্দেশে লর্ড চেম্বারলেইনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, হ্যারি-মেগান কোনো আনুষ্ঠানিক রাজকীয় দায়িত্ব পালন করবেন না। তাদের বাণিজ্যিক ও দাতব্য কর্মকাণ্ডকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই বিবেচনা করা হবে।

চিঠিতে আরও জানানো হয়েছে, তারা ‘HRH’ বা His/Her Royal Highness উপাধি ব্যবহার করতে পারবেন না। রাজপরিবারের পক্ষ থেকে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।

সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে হ্যারি-মেগান যুক্তরাজ্যে ফেরার পর তাদের রাজপরিবারের দায়িত্বে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে নতুন এই চিঠির মাধ্যমে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হলো।

২০২০ সালে রাজপরিবারের কর্মরত সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে চলে যান হ্যারি ও মেগান। এরপর থেকে তারা বাণিজ্যিক ও দাতব্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। একই সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের গুরুত্বপূর্ণ আলোচিত সদস্য হিসেবেও তারা বিশ্বজুড়ে আলোচনায় রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম