Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ড. আসমা মুশতাক।

Advertisement

কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্পান্টিক পর্বত থেকে নামার সময় মারা যাওয়া পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ড. আসমা মুশতাকের লাশ বেস ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর জিও নিউজের।

আতাউল্লাহ তারার জানান, অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর ড. আসমা মুশতাকের লাশ স্পান্টিক বেস ক্যাম্প থেকে স্কর্দুতে আনা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পরবর্তী ফ্লাইটে লাশটি লাহোরে নেওয়া হবে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এফসিএনএ, অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।    

গত ২০ আগস্ট স্পান্টিক পর্বত জয় করে নামার সময় প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় হাই-অল্টিটিউড সিকনেসে আক্রান্ত হয়ে মারা যান ৩৪ বছর বয়সি ড. আসমা মুশতাক। তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকবার চেষ্টা করেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমের পর্বতারোহীরা জীবনের ঝুঁকি নিয়ে ৬ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতা থেকে লাশটি উদ্ধার করে স্পান্টিক বেস ক্যাম্পে নিয়ে আসেন। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে গত সোমবার হেলিকপ্টারে করে লাশটি স্কর্দুতে নেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম