Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বেলুচিস্তানে অভিযানে ১১ সন্ত্রাসী নিহত, উদ্ধার ২.৯ টন বিস্ফোরক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

বেলুচিস্তানে অভিযানে ১১ সন্ত্রাসী নিহত, উদ্ধার ২.৯ টন বিস্ফোরক

এসব অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দেশটির খারান ও ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খবর সামা টিভির

আইএসপিআর জানায়, ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে এসব অভিযান চালানো হয়। ৬ সেপ্টেম্বর খারান এলাকায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যানবাহন ও পরিবহন চলাচল ব্যাহত করার চেষ্টা করে। পরে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় আটজন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, নিহতরা ভারতীয় পৃষ্ঠপোষকতায় কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ সদস্যদের ব্যবহৃত কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

এরপর ৭ সেপ্টেম্বর ওয়াশুক জেলায় আরও একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। অভিযান শেষে একটি আস্তানা থেকে ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

দুই অভিযানে মোট ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

অভিযানের সাফল্যের পর নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম