Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

তিনি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার পর থেকে তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ এক মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। 

কিন্তু এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি কোনো যুদ্ধ চান না। যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাওয়ার বদলে নিজ দেশের অভ্যন্তরীণ শক্তি ও অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

তবে যেকোনো মূল্যে যুদ্ধ থামানোই তার একমাত্র লক্ষ্য নয়; তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কোনো দুর্বল পরিস্থিতিতে দাঁড়িয়ে বা যুক্তরাষ্ট্রের চাপের মুখে নত হয়ে তেহরান কোনো আলোচনায় বসবে না। 

দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে তিনি ইরানের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের সংকট দূর করতে তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সাহায্য চেয়েছেন, যাতে ক্ষোভ উগরে না দিয়ে তরুণরা সমস্যার সমাধানে এগিয়ে আসে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর পুরো অঞ্চলে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম মূল পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর মাঝে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর হলেও দুই পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় গত জুলাই থেকে 

আবার নতুন করে যুদ্ধ ও মার্কিন নৌ-অবরোধ শুরু হয়। এমতাবস্থায় পেজেশকিয়ান দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে মার্কিন অবরোধ মোকাবেলা করার নতুন কৌশল বেছে নিয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম