Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লদ’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের নজরদারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লদ’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের নজরদারি

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং সেগুলোর লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এআই মডেল ‘ক্লদ’ ব্যবহার করেছে ইরান। 

অ্যানথ্রোপিক প্রকাশিত একটি বিস্তারিত নিরাপত্তা প্রতিবেদনের বরাতে আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্ত একটি চক্র খোলা উৎস বা জনসমক্ষে থাকা বিভিন্ন ডেটা সংগ্রহ করে ক্লদ-এর মাধ্যমে বিশ্লেষণ করছিল। তারা জাহাজের স্যাটেলাইট সিস্টেম, বাণিজ্যিক স্যাটেলাইট ছবি, এয়ারক্রাফট ট্রান্সপন্ডার তথ্য এবং সামরিক ওয়েবসাইটের ছবি থেকে সংগৃহীত মার্কিন সেনাদের নাম ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণের একটি স্বয়ংক্রিয় নির্দেশিকা তৈরি করে। 

এআই মডেলটির সহায়তায় পাইথন কোড লিখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর অবস্থান ও প্রযুক্তিগত দুর্বলতা চিহ্নিত করার চেষ্টা চালানো হয়। 

অ্যানথ্রোপিক আরও জানিয়েছে, কেবল যুদ্ধজাহাজে নজরদারি নয়, বরং অভ্যন্তরীণ নজরদারি জোরদার করা, ভূয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সাইবার হামলা তৈরি এবং প্রোপাগান্ডা ছড়ানোর কাজেও ক্লদকে ব্যবহার করা হয়েছিল। বিষয়টি শনাক্ত করার পর অ্যানথ্রোপিক অবিলম্বে ইরানের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় এবং পাওয়া তথ্য মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবহিত করে। 

এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে প্রতিপক্ষ দেশগুলো পশ্চিমা দেশের উন্নত ও সংবেদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিজেদের সামরিক স্বার্থে ব্যবহার করছে, এই ঘটনাটি তার একটি বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম