পুতিন-জিনপিংরা আসার খবরে কাপড়ে ঢেকে দেওয়া হয় দিল্লির বস্তি!
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের বড় বড় নেতারা দিল্লি আসছেন, আর তাদের চোখ থেকে দারিদ্র্য আড়াল করতে পুরো রাজপথের পাশের বস্তিগুলোকে রাতারাতি কাপড়ের পর্দায় ঢেকে দেওয়া হয়েছে!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো ক্ষমতাধর মানুষেরা এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন। কিন্তু অতিথিদের আসার আগে মোদি সরকারের এই ঢাকঢাক-গুরুগুরু কাণ্ড দেখে মুখ খুলেছে বিরোধী দল আম আদমি পার্টি।
তারা সরাসরি প্রশ্ন তুলেছে, কেবল কাপড়ের পর্দা টেনে দিলেই কি গরিব মানুষের কষ্ট আর দেশের আসল রূপ ঢেকে ফেলা সম্ভব?
সোশ্যাল মিডিয়ায় একটি মজার কিন্তু চোখ খুলে দেওয়ার মতো ছবি শেয়ার করে দলটি কটাক্ষ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, সাজানো-গোছানো আয়নায় উন্নত ভারতের চকচকে ছবি দেখা গেলেও বাস্তবে তার পেছনেই পড়ে আছে ময়লা-আবর্জনা আর ভাঙাচোরা ঝুপড়ি ঘর। দলটির স্পষ্ট কথা, কাপড় দিয়ে বস্তি ঢেকে সত্যিটাকে কোনোভাবেই আড়াল করা যাবে না।
দিল্লিতে বড় ব্রিকস সম্মেলন উপলক্ষে পুরো শহরকে নতুন করে সাজানো হলেও, মেহমানদের সামনে ঘরের ভেতরের অভাব-অনটন লুকিয়ে ফেলার এই চেষ্টা এখন আলোচনার তুঙ্গে উঠে এসেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

-6aa5637ebe5e1.jpg)