Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে হুথি হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

সৌদি আরবে হুথি হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

হামলায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলে দু’জন আহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ও কয়েকটি যানবাহন।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে প্রজেক্টাইলটি আঘাত হানে। এতে হতাহতের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়।

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বেসামরিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হুথিরা দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ সামরিক ঘাঁটি। 

এদিকে, সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, খামিস মুশাইত গভর্নরেটে সতর্কতা জারির পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং সেখানে আর কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই।


সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুথিরা সৌদির দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যেই সৌদিতে এসব হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।

হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়ে কৌশলগত বন্দরনগরী মোখা দখল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বায়দায় নতুন করে যুদ্ধের ময়দান খুলেছে।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক লড়াইয়ে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চলমান সংকট নিয়ে এ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেছেন, ইয়েমেন‘আরও ভয়াবহ যুদ্ধের নতুন এক পর্যায়ে’ প্রবেশের ঝুঁকিতে রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম