Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পারস্য ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

পারস্য ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা

একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

Advertisement

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের উত্তরাঞ্চলে সামরিক আগ্রাসনের মধ্যে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা (ইউকেএমটিও)।

গত বুধবার সংস্থাটি জানায়, রাতের সামরিক তৎপরতার সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এমন ধরনের গুলিবর্ষণ করা হয়, যার ফলে জাহাজগুলো অচল হয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট রশিদ থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল দূরেও আরেকটি দুর্ঘটনার খবর দিয়েছে ইউকেএমটিও।


সংস্থাটি জানায়, নোঙর করে থাকা একটি জাহাজকে একদিকে কাত হয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে এতে পানি ঢুকে থাকতে পারে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, গত দুই দিনে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর তারা ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে।

এর পালটা প্রতিক্রিয়ায় বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।


ইরানি বাহিনীর দাবি, ওই ১০টি জাহাজ হরমুজ প্রণালির একটি এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল, যেটিকে তারা ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা হিসেবে উলেখ করেছে। 

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম