Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘তুঝে দেখা তো…’ থেকে ‘দিল তো পাগল হ্যায়’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

‘তুঝে দেখা তো…’ থেকে ‘দিল তো পাগল হ্যায়’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফ্রেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের নয়াদিল্লিতে শেষ হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। সম্মেলন ঘিরে ভূরাজনৈতিক নানা আলোচনা থাকলেও এবার ভারতীয় সংগীতও পেয়েছে বিশেষ জায়গা। বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলিউডের জনপ্রিয় গান ব্যবহারের বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক—প্রায় প্রতিটি মুহূর্তের ছবির সঙ্গে ভিন্ন ভিন্ন বলিউড গান বেছে নিয়েছেন আনোয়ার।

ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন আনোয়ার ইব্রাহিম। সেখানে তিনি শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র গান ‘তুঝে  দেখা তো ইয়ে জানা সানাম’ ব্যবহার করেন।

এরপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে তিনি ব্যবহার করেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার একই নামের গান।


ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার ছবি পোস্ট করার সময় আনোয়ার বেছে নেন সালমান খান, রানি মুখার্জি ও প্রীতি জিনতা অভিনীত ২০০০ সালের সিনেমা ‘হার দিল জো পেয়ার করেগা’-র গান। আর ভারত ছাড়ার সময়ের ভিডিওতে তিনি ব্যবহার করেন ‘লক্ষ্য’ সিনেমার জনপ্রিয় গান *‘কাঁধোঁ সে মিলতে হ্যায় কাঁধে’।

দুটি গানেই ঐক্য ও একসঙ্গে এগিয়ে চলার বার্তা রয়েছে। তাই ব্রিকস সম্মেলনের ছবির সঙ্গে গান দুটির ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ভারত সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম। তাদের সঙ্গে খাবার খাওয়ার ছবি পোস্ট করে তিনি ব্যবহার করেন ‘বীর-জারা’ সিনেমার জনপ্রিয় গান ‘এ দেশ হ্যায় মেরা’। গানটি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরে।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের পোস্ট। ওই ছবির সঙ্গে আনোয়ার ব্যবহার করেন ১৯৫৭ সালের সিনেমা ‘নয়া দৌর’-এর গান ‘সাথী হাত বাড়ানা’। একসঙ্গে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে গানটিতে।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ছবিতেও ছিল চমক। সেই পোস্টে আনোয়ার বেছে নেন আমির খান অভিনীত ২০০১ সালের সিনেমা ‘লগান’-এর গান ‘চলে চলো’। গানটির মাধ্যমেও একসঙ্গে এগিয়ে চলার বার্তা ফুটে ওঠে।

তবে শুধু আনোয়ার ইব্রাহিমই নন, কূটনৈতিক বার্তা দিতে বলিউডের গান ব্যবহার করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনোও। প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর ভারত সফরের সময় তিনি ‘দিল ধড়কনে দো’ সিনেমার গান ব্যবহার করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম