Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমেছে। মঙ্গলবার দুপুর নাগাদ স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪,২৮৭ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। 

এর আগের দিন সোমবারও বড় দরপতনের মাধ্যমে স্বর্ণ গত ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, যা গত এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে কম দাম। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩২৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর ওপর আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা খরচ ও এর মূল সূচক চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বাড়ায় কেন্দ্রীয় ব্যাংককে দীর্ঘ সময় ধরে সুদের হার চড়া রাখতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। বাজার ধারণা করছে, ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে।

স্বর্ণের নিজস্ব কোনো সুদ নেই। কিন্তু বাজারে সুদের হার বাড়লে অন্যান্য লাভজনক সম্পদে আয় বেড়ে যায়, ফলে সোনা ধরে রাখার খরচ বা লোকসানের আশঙ্কাও বাড়ে। এ কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

হিসাব করে দেখা গেছে, আন্তর্জাতিক স্পট দরে প্রতি আউন্স ৪,২৮৭ দশমিক ৬৯ ডলার এবং প্রতি ডলার ১২৩ টাকা ধরলে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকার কাছাকাছি পড়ছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম