Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের পরবর্তী সরকার নিয়ে নেতানিয়াহু-বেন-গভিরের মধ্যে বাড়ছে উত্তেজনা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

ইসরাইলের পরবর্তী সরকার নিয়ে নেতানিয়াহু-বেন-গভিরের মধ্যে বাড়ছে উত্তেজনা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ফাইল ছবি

Advertisement

ইসরাইলের পরবর্তী সরকারে কারা থাকবেন, তা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের মধ্যে উত্তেজনা বাড়ছে। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সরকার গঠন নিয়ে এ বিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, বিরোধের মূল বিষয় হলো ভবিষ্যতে নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত জোট সরকারে বেন-গভিরের দল ‘ওতজমা ইয়েহুদিত’ থাকবে কি না।

সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বেন-গভির এবং তার দলীয় আইনপ্রণেতা তালি গটলিভের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি আশ্বস্ত করেছেন যে, পরবর্তী সরকারে ওতজমা ইয়েহুদিতকে রাখা হবে।

তবে বেন-গভিরের দল এ প্রতিবেদন অস্বীকার করেছে। দলটি বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহুর সঙ্গে বেন-গভিরের এমন কোনো কথোপকথন হয়নি।

এর পরিবর্তে দলটির দাবি, নেতানিয়াহু কয়েকজন ব্যক্তিকে জানিয়েছেন যে, তার পরবর্তী সরকারে ওতজমা ইয়েহুদিতকে রাখা হবে না। বরং তিনি জোটের অংশীদার হিসেবে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোটকে পছন্দ করছেন।

এরপর নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা করেন বেন-গভির। তিনি বলেন, লিকুদ দলের কিছু সদস্যের তুলনায় ওতজমা ইয়েহুদিত নেতানিয়াহুর প্রতি বেশি আনুগত্য দেখিয়েছে। একই সঙ্গে আইজেনকোটকে দিয়ে তাকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন, তারও বিরোধিতা করেন।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে নির্বাচনের পর বিভিন্ন দলের মধ্যে জোট চুক্তির ওপরই পরবর্তী সরকারের গঠন নির্ভর করবে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম