বিয়ের আশায় ৩ ঘণ্টায় ৩৫০০ কেজি মেহেদি নিলেন ভক্তরা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
মন্দিরের বাইরে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও দীর্ঘ সারি। ভিড়ের কারণে আশপাশের এলাকাতেও যান চলাচলে বিঘ্ন ঘটে।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজস্থানের জয়পুরের একটি মন্দিরে বিয়ের পথে বাধা দূর হয়ে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় ঢল নেমেছে ভক্তদের। মন্দিরে দেওয়া বিশেষ মেহেদি সংগ্রহ করতে কয়েক ঘণ্টার মধ্যেই জড়ো হন হাজার হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয় কর্তৃপক্ষকে।
গত ১৩ সেপ্টেম্বর সিনজারা উৎসব উপলক্ষে জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে এই ব্যাপক ভিড় দেখা যায়।
বিশ্বাস করা হয়, যাদের বিয়েতে নানা ধরনের বাধা রয়েছে, তারা মন্দিরে মেহেদি নিবেদন করেন। পরে সেই মেহেদি হাতে লাগান তারা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এভাবে মেহেদি ব্যবহারের পর এক বছরের মধ্যে উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া যায়।
একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলা হয়েছে, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়েছে। মেহেদি সংগ্রহ করতে দিল্লি, চণ্ডীগড়সহ বিভিন্ন শহর থেকে ভক্তরা মন্দিরে আসেন। কেউ কেউ আগের রাতেই মন্দির এলাকায় পৌঁছে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মন্দিরের বাইরে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও দীর্ঘ সারি। ভিড়ের কারণে আশপাশের এলাকাতেও যান চলাচলে বিঘ্ন ঘটে।
মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে। এ সময় মহারাষ্ট্র থেকে আসা এক নারী ভক্ত ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন রসিকতা করে মন্তব্য করেন, সালমান খান কোথায়?’আরেকজন লিখেছেন, এত মানুষ অবিবাহিত থাকা সত্ত্বেও আমাদের দেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-6aaa1dc18a56e.jpg)