Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন সারফেস ড্রোন দখলের ইরানি চেষ্টা ব্যর্থ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

মার্কিন সারফেস ড্রোন দখলের ইরানি চেষ্টা ব্যর্থ

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের একটি সারফেস ড্রোন (সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী চালকবিহীন নৌযান) দখলের ইরানি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল আরাবিয়াকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। 

সেন্টকমের ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, সম্প্রতি ইরানের কয়েকটি ছোট নৌযান একটি মার্কিন চালকবিহীন সারফেস ভেসেল দখলের চেষ্টা করেছিল। তবে মার্কিন বাহিনীর পদক্ষেপের মুখে তারা ব্যর্থ হয়।

তিনি জানান, সারফেস ড্রোনটি এখনো যুক্তরাষ্ট্রের অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে। 

এর আগে সোমবার ইরানের রাষ্টীয় গণমাধ্যম দাবি করে, মার্কিন বাহিনী দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে। 

এদিকে এর আগে ইরান একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটক করেছিল। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ও পেন্টাগনও বিষয়টি নিশ্চিত করে।

অ্যান্ডুরিলের প্রতিষ্ঠাতা জানান, আটক করা ‘ডাইভ-এলডি’ ড্রোনটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের পানিসীমায় পরিচালিত হচ্ছিল। 

তবে টিম হকিন্সের দাবি, এটি একটি পুরোনো ও ত্রুটিপূর্ণ মডেল ছিল এবং এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা গোপনীয়তা শোনার ও রাডার সরঞ্জাম ছিল না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম