Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠকের কথা আছে। 

স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মূলত যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ হওয়ার পরের সময়ের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।


বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পরিধি আরও বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও এতে যুক্ত করা হতে পারে।

বৈঠকে অংশ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রাথমিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে বলেও জানিয়েছে অ্যাক্সিওস। 


অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে জানা গেছে।  তবে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম